[ দেশজুড়ে ]
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারের সময় ৯০ কেজি চিংড়ি জব্দ
ছবি: ডেইলি বাংলাদেশ
সুন্দরবনে নদীতে বিষ দিয়ে মাছ ধরার সময় ৯০ কেজি চিংড়ি মাছ জব্দ করেছেন সাতক্ষীরা রেঞ্জের কোবাতক বন স্টেশন অফিসের সদস্যরা।
জানা গেছে, মঙ্গলবার ভোর ৫টার দিকে কোবাতক বনস্টেশন অফিসার (এসও) মোবারক হোসেনের নেতৃত্বে বনকর্মীরা গহীন সুন্দরবনের আন্দারমানিক খালে অভিযান চালিয়ে সরঞ্জামসহ ৯০ কেজি চিংড়ি মাছ জব্দ করেন। তবে এ সময় অভিযানের খবর আগাম টের পেয়ে সংঘবদ্ধ জেলের দল মালামাল ফেলে সুন্দরবনে পালিয়ে যান। ঘটনাস্থল থেকে ২টি নৌকা জব্দ করে আভিযানিক দল।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) কে এম ইকবাল হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জব্দকৃত চিংড়ি মাছ মাটিতে পুঁতে ফেলা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!