[ দেশজুড়ে ]
তেলবাহী ট্যাঙ্কারে আগুন
ছবি: সংগৃহীত
নরসিংদীর বেলাবে পেট্রোল পাম্পে তেল আনলোড করার সময় তেলবাহী ট্যাঙ্কারে অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনায় ঐ ট্যাঙ্কারের হেল্পার দগ্ধ হয়েছেন। এতে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার রাতে উপজেলার পোড়াদিয়া বাজার এলাকার মেসার্স পোড়াদিয়া ট্রেডার্স নামক পেট্রোল পাম্পের সামনে এ অগ্নিকাণ্ড ঘটে।
বেলাব ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইয়াসিন ইকবাল জানান, ফায়ার সার্ভিস সঠিক সময়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভানোর কাজে লেগে পড়ায় আগুন ট্যাঙ্কারের পেছনের অংশে ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনা যায়। তা না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল। এতে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে।
.png)
তবে, আগুনের সূত্রপাতে ব্যাপারে কিছু জানা যায়নি।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নরসিংদী
লিংক সফলভাবে কপি হয়েছে!