নিহত সোহেল শেখ খুলনার দিঘলিয়া থানা সদরের জামিনুর শেখের ছেলে। এ দুর্ঘটনায় নসিমন চালক মাহমুদুল হাসান আহত হয়েছেন।
নছিমন চালক মাহমুদুল হাসান জানান, নসিমনে প্রতিবেশি গরু ব্যবসায়ী সোহেল শেখ খুলনার দিঘলিয়া থেকে একটি গাভী নিয়ে নড়াইল পৌর এলাকার ধোপাখোলা এলাকায় আসছিলেন। গোবরা বাজার এলাকায় পৌঁছলে বিপরীতি দিক থেকে আসা আরেকটি নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সোহেল শেখ ছিটকে সড়কের ওপর পড়েন। স্থানীয় লোকজন গুরুতর আহত সোহেল শেখকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মেহেদী হাসান ভূঁইয়া বলেন, সকাল পৌনে ১১টার দিকে সোহেল শেখ নামে এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে পৌছানোর আগেই তার মৃত্যু হয়েছে।
এদিকে নছিমনে থাকা গাভীটি সুস্থ আছেন। অপর নসিমনের তেমন কোনো ক্ষতি হয়নি।
নড়াইল সদর থানার ওসি ওবাইদুর রহমান জানান, নিহতের লাশ উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।