ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৩:২৬, ২৬ জুলাই ২০২৩
হবিগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
ফাইল ফটো

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় স্ত্রী মাহমুদা আক্তার রেনুকে পিটিয়ে হত্যার দায়ে স্বামী আশরাফ আলীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়ও তাকে ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার বিকেলে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আজিজুল হক এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আশরাফ আলী উপজেলার রতরপুর গ্রামের বাসিন্দা। রায় ঘোষণাকালে তিনি পলাতক ছিলেন।

জানা যায়, ২০০৫ সালের ১৫ মে আশরাফ আলী তার স্ত্রী মাহমুদা আক্তার রেনুকে পিটিয়ে হত্যা করেন। পরে তার মুখে বিষ ঢেলে দিয়ে হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে আশরাফ পালিয়ে গেলে স্বজনদের সন্দেহ হয়। এ ঘটনায় রেনুর ভাই আইয়ূব আলী বাদী হয়ে ছয়জনকে আসামি করে ঐ বছরের ২৯ মে আদালতে হত্যা মামলার আবেদন করেন। বিচারক আবেদনটি গ্রহণ করে বানিয়াচং থানাকে এফআইআর করার নির্দেশ দেন।

Advertisement

বানিয়াচং থানার তৎকালীন এসআই সিরাজুল ইসলাম ও পরে এসআই হেলাল উদ্দিন মামলাটির তদন্ত করেন। তদন্ত শেষে আশরাফ আলীকে একমাত্র আসামি করে আদালতে প্রতিবেদন দেন তদন্ত কর্মকর্তা। মামলায় নয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ এ রায় দেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট সালেহ উদ্দিন আহমেদ। রায়ে সন্তোষ প্রকাশ করে এ আইনজীবী বলেন, এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: হবিগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!