[ দেশজুড়ে ]
ট্রেনে কাটা পড়ে দ্বিখণ্ডিত যুবকের দেহ
ফাইল ফটো
চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মাথা থেকে শরীর দ্বিখণ্ডিত হয়েছে। শুক্রবার ভোর ৬টার দিকে নগরের দেওয়ানহাট সংলগ্ন রেললাইন থেকে দ্বিখণ্ডিত মরদেহটি উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক সালাউদ্দিন খান নোমান বলেন, ভোরে খবর পেয়ে আমাদের একটি টিম মরদেহটি উদ্ধার করে। তবে ওই যুবকের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। তদন্ত চলছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!