গ্রেফতারকৃতরা হলেন- বালিয়াকান্দি উপজেলার জংগল ইউনিয়নের ইসরাফিল মোল্লা ও খাইরুল মৃধা। আরো তিন আসামি পলাতক রয়েছেন। তারা হলেন- ঐ ইউনিয়নের তামিম মুন্সি, বিপ্লব মোল্লা ও পল্লব মোল্লা।
বালিয়াকান্দি থানার ওসি আসাদুজ্জামান বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় এক তরুণীর অভিযোগের প্রেক্ষিতে রাতে দুজনকে গ্রেফতার করা হয়েছে। ঐ তরুণীর ভাষ্যমতে, অভিযুক্তদের মধ্যে একজনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। সেই ছেলে প্রথমে ধর্ষণ করেন। পর্যায়ক্রমে আরো চার অভিযুক্তরা তরুণীকে ধর্ষণ করেন। ঐ তরুণীকে মেডিকেল টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
.png)
তিনি আরো বলেন, থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের কারাগারে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয়দের মাধ্যমে জানা যায়, পিতৃহারা ঐ তরুণী তার মাসহ দুজনেই অন্যের বাড়িতে কাজ করেন। গত (২৬ জুলাই) গভীর রাতে দরজায় ঠকঠক শব্দে দরজা খুলতেই অভিযুক্তরা তার ওপর ঝাঁপিয়ে পড়েন। ঘরের মধ্যেই তাকে ধর্ষণ করেন।