[ দেশজুড়ে ]
চুয়াডাঙ্গায় সাপের ছোবলে প্রাণ গেল কৃষকের
ফাইল ফটো
চুয়াডাঙ্গার দর্শনায় বিষধর সাপের ছোবলে আ. রাজ্জাক নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে আকন্দবাড়ীয়া গ্রামের চারাতলা মাঠে ধানক্ষেতে সেচ দিতে গেলে তাকে সাপ ছোবল মারে।
মৃত কৃষক আ. রাজ্জাক ঐ গ্রামের আবুল হোসেনের ছেলে।
মৃতের বড় ভাই মজিবর রহমান জানান, রাজ্জাক সকালে মাঠে ধানক্ষেতে সেচ দিতে গেলে বিষধর সাপে তাকে ছোবল মারে। এরপর বাড়িতে ফিরে পরিবারের লোকজনকে জানালে তাকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়।
.png)
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক সাদিয়া জানান, সাপের ছোবলে আহত কৃষক রাজ্জাককে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পরই মারা যান।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চুয়াডাঙ্গা
লিংক সফলভাবে কপি হয়েছে!