মৃত জান্নাতুল উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চিরিংঙ্গা গ্রামের মো. দুলাল ড্রাইভারের মেয়ে। সে স্থানীয় ধানসিঁড়ি ইসলামিয়া মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।
শনিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এর আগে, গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে তাদের বসতঘরে এ ঘটনা ঘটে।
.png)
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ফুলমতি পরিবারের সদস্যদের অজান্তে বসতঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরিবারের সদস্যরা তার ঝুলন্ত মরদেহ দেখে চিৎকার শুরু করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে।
কবিরহাট থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা নেয়া হয়েছে। তবে তাৎক্ষণিক আত্মহত্যার কোনো কারণ জানা যায়নি।