বৃহস্পতিবার যাত্রাবাড়ী থানার দক্ষিণ কুতুবখালী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আহমেদ শান্ত ঐ এলাকার মো. জসিমের ছেলে।
শান্তর বাবা বলেন, পারিবারিক বিষয় নিয়ে শান্তর সঙ্গে দাদার কথা কাটাকাটি হয়। এরপর সে সবার অগোচরে নিজের ঘরে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে পড়ে। বেশ কিছু সময় পার হলেও দরজা বন্ধ থাকায় জানালা দিয়ে উঁকি মেরে দেখি সে ফ্যানের সঙ্গে ঝুলে আছে। পরে দরজা ভেঙে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসি। এরপর জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
.png)
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে বিষয়টি জানানো হয়েছে।