ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কলেজছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ছড়িয়ে দেন ফেসবুকে

চকরিয়া ও কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪২, ১৪ জুলাই ২০২৩
কলেজছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ছড়িয়ে দেন ফেসবুকে
ফাইল ছবি

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা কলেজের ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলার ২ নম্বর আসামি শাহরিয়ার মো. হৃদয়কে (২২) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শাহরিয়ার উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উলুবনিয়া গ্রামের বাসিন্দা শওকত ওসমানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার অপারেশন অফিসার এসআই রাজীব চন্দ্র সরকার।

Advertisement

মামলার এজাহারে জানা যায়, রিয়াজ উদ্দিন নামে এক যুবক ভুক্তভোগী কলেজছাত্রীকে প্রায়ই উত্যক্ত করতেন এবং কুপ্রস্তাব দিতেন। তিনি রাজি না হওয়ায় গত মে মাসে শাহরিয়ারের সহায়তায় ভুক্তভোগীকে তুলে নিয়ে যান। পরে ধর্ষণ ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেন। ঘটনার পর থেকে বিচার করে দেওয়ার কথা বলে ভুক্তভোগীর পরিবারকে আইনের আশ্রয় নিতে বাধা দেন স্থানীয় ইউপি সদস্য রমজান আলী। 

এজাহার থেকে আরও জানা যায়, এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করেছেন। এতে রিয়াজ উদ্দিনকে প্রধান আসামি, শাহরিয়ারকে ২ নম্বর এবং ইউপি সদস্য রমজানকে তিন নম্বর আসামি করা হয়।

প্রধান আসামি রিয়াজ ও ইউপি সদস্য রমজান পলাতক রয়েছেন। তাদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে বলে জানান থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আবদুল জব্বার।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!