ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কিশোরীকে তুলে নিয়ে স্যানিটারি কারখানায় ধর্ষণ করেন মাসুদ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৮, ১৩ জুলাই ২০২৩
কিশোরীকে তুলে নিয়ে স্যানিটারি কারখানায় ধর্ষণ করেন মাসুদ
ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁর রাণীনগরে এক স্কুলপড়ুয়া কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগে শরিফুল ইসলাম ওরফে মাসুদ মোল্লা (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। বুধবার রাতে ওই কিশোরীর বাবা বাদী হয়ে রাণীনগর থানায় এ মামলা দায়ের করেন।

বৃহস্পতিবার দুপুরে ওই কিশোরীকে হাসপাতালে মেডিকেল চেকআপের পর জবানবন্দি লিপিবদ্ধ করতে আদালতে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার বিকেলে একটি স্যানিটারি কারখানায় ধর্ষণের ঘটনা ঘটে। 

ধর্ষণের শিকার ওই কিশোরী জানান, প্রায় এক বছর আগে নাটোরের সিংড়া উপজেলার আনন্দনগর (কালীগঞ্জ) গ্রামের সখাই মোল্লার ছেলে শরিফুল ইসলাম ওরফে মাসুদ মোল্লা (২৫) এর সঙ্গে মোবাইলে তার প্রেমের সর্ম্পক গড়ে উঠে। সর্ম্পকের জের ধরে মঙ্গলবার বিকেলে বাড়িতে এসে মোটরসাইকেলযোগে তাকে তুলে নিয়ে যান মাসুদ মোল্লা। এরপর কালীগঞ্জ বাজারে মাসুদের স্যানিটারি কারখানার ঘরে নিয়ে বিয়ের প্রলোভনে রাতে তাকে ধর্ষণ করেন। 

Advertisement

ওই কিশোরী আরও জানায়, পরের দিন বুধবার দুপুরে মাসুদ সেখান থেকে কৌশলে পালিয়ে যান। এরপর পরিবারের লোকজনকে খবর দিলে তারা কালীগঞ্জ বাজার থেকে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

রাণীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা বলেন, ধর্ষণের অভিযোগে কিশোরীর বাবা বাদী হয়ে বুধবার রাতে থানায় মামলা করেছেন। এ ঘটনায় কিশোরীকে মেডিকেল চেকআপ করে জবানবন্দি লিপিবদ্ধ করতে আদালতে পাঠানো হয়। এছাড়া মামলার আসামি মাসুদ মোল্লাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ধর্ষণ
লিংক সফলভাবে কপি হয়েছে!