ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অনুষ্ঠানের কথা বলে নৃত্যশিল্পীকে পাটক্ষেতে নিয়ে গণধর্ষণ

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৪, ১৩ জুলাই ২০২৩
অনুষ্ঠানের কথা বলে নৃত্যশিল্পীকে পাটক্ষেতে নিয়ে গণধর্ষণ
অভিযুক্ত আকাশ হোসেন

সাতক্ষীরার পাটকেলঘাটায় এক নৃত্যশিল্পীকে ধর্ষণের অভিযোগে আকাশ হোসেন (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে তাকে পাটকেলঘাটা থানার নগরঘাটা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এর আগে গত ৯ জুলাই পাটকেলঘাটা থানার নগরঘাটা এলাকায় ধর্ষণের ঘটনা ঘটে। অভিযুক্ত আকাশ নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়ি এলাকার শফিয়ার রহমানের ছেলে। তিনি পেশায় একজন নির্মাণ শ্রমিক। নির্যাতিতা ওই নারী নড়াইল জেলা সদরের বাসিন্দা। বর্তমানে তিনি সাতক্ষীরা শহরের রেজিস্ট্রি অফিসের পাশে ভাড়া বাসায় থাকেন।

পাটকেলঘাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ কুমার অধিকারী জানান, নৃত্যশিল্পী হওয়ার সুবাদে সাতক্ষীরা জেলা শহরের একটি ভাড়া বাসায় থাকতেন ওই নারী। সেই সূত্র ধরে কিছুদিন আগে পরিচয় হয় নগরঘাটা এলাকার আকাশের সঙ্গে। ঘটনার দিন বিকেলে ওই নারীকে নৃত্যের অনুষ্ঠান আছে বলে মুঠোফোনে প্রস্তাব দেন আকাশ। পরে কথামতো ঘটনাস্থলে গেলে তাকে আকাশসহ এলাকার দুই বখাটে একটি পাটক্ষেতে নিয়ে ধর্ষণসহ ভিডিও ধারণ করেন।

Advertisement

ঘটনার পর আকাশ ওই নারীকে ব্ল্যাকমেইল করে একাধিকবার ধর্ষণ করেন। অবশেষে অপমান সইতে না পেরে বুধাবার রাতে নির্যাতিতা নারী বাদী হয়ে ধর্ষণ ও পর্নোগ্রাফির অভিযোগ এনে পাটকেলঘাটা থানায় একটি মামলা করেন। বৃহস্পতিবার সকালে আসামি আকাশ হোসেনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে বলে জানান পরিদর্শক বিশ্বজিৎ অধিকারী।
 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: সাতক্ষীরা
লিংক সফলভাবে কপি হয়েছে!