[ দেশজুড়ে ]
শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার
প্রতীকী ছবি
মানিকগঞ্জের হরিরামপুরে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে হৃদয় হালদার নামে ১৫ বছরের এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হরিরামপুর থানার ওসি সুমন কুমার আদিত্য। এর আগে রোববার রাতে ঐ কিশোরকে উপজেলার গোপীনাথপুরে গ্রাম থেকে গ্রেফতার করা হয়। সে ঐ গ্রামের শংকর হালদারের ছেলে।
ওসি সুমন কুমার আদিত্য জানান, গত ৫ জুলাই বিকেল ৫টার দিকে শিশুটিকে ঘরের পেছনে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করলে শিশুটি চিৎকার দেয়। চিৎকারের শব্দ শুনে ভিকটিমের মা ঘটনাস্থলে এগিয়ে গেলে হৃদয় দৌড়ে পালিয়ে যায়।
.png)
এ ঘটনার পর ভিকটিমের বাবা বাদী হয়ে অভিযোগ করলে ঘটনার সত্যতা যাচাই করে তাকে রোববার রাতে গ্রেফতার করা হয়। হৃদয়কে সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মানিকগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!