ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মা‌টিরাঙ্গায় ফারুক হত্যায় আরেক আসা‌মি গ্রেফতার

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১০, ১০ জুলাই ২০২৩
মা‌টিরাঙ্গায় ফারুক হত্যায় আরেক আসা‌মি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় আলোচিত মোটরসাই‌কেল চাল‌ক ওমর ফারুক হত‌্যা মামলার আরেক আসা‌মি ম‌নির হো‌সেনকে (২৪) গ্রেফতার ক‌রেছে পু‌লিশ। 

গ্রেফতার ম‌নির উপ‌জেলার আমতলী ইউনিয়নের ৩নং ওয়‌ার্ড দেওয়ান বাজার এলাকার মো. সিরাজ মিয়ার ছে‌লে। 

জানা গেছে, তথ‌্য প্রযু‌ক্তি ব‌্যবহার ক‌রে মাটিরাঙ্গা থানার একটি চৌকস দলের নেতৃত্বে রোববার দিবাগত রাতে চট্টগ্রাম জেলার জোরালগঞ্জ থানার ক‌রেরহাট ফ‌রেস্ট অফিস এলাকায় অভিযান চালিয়ে তা‌কে গ্রেফতার করা হয়।

Advertisement

এর আগে, গত ১৪ জুন মা‌টিরাঙ্গার আমতলী ইউনিয়নের রাম‌শিরা বাজার এলাকা হ‌তে ফারুক হত্যাকাণ্ডের আসা‌মি মো. ইমরান হো‌সেনকে গ্রেফতার ক‌রা হয়। 

মা‌টিরাঙ্গা থানার ওসি মো. জাকা‌রিয়া ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, তথ‌্য প্রযু‌ক্তি ব‌্যবহার করে ম‌নির হো‌সেন না‌মে একজনকে গ্রেফতার করা হ‌য়ে‌ছে। বাকিদের আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!