ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ছোট ভাইকে দা দিয়ে কুপিয়ে হত্যা করল বড় ভাই

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৯, ১০ জুলাই ২০২৩
ছোট ভাইকে দা দিয়ে কুপিয়ে হত্যা করল বড় ভাই
স্বজনদের আহাজারি -ছবি: ডেইলি বাংলাদেশ

ঠাকুরগাঁও‌য়ের বা‌লিয়াডাঙ্গী‌তে জমি নিয়ে বিরোধের জে‌র ধ‌রে বড় ভাই জাকির আলমের দায়ের কোপে নিহত হয়েছেন ছোট ভাই কামরুজ্জামান পালানু।

সোমবার উপ‌জেলার সনঁগাও গ্রা‌মে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হ‌য়ে‌ছেন একই প‌রিবা‌রের আরো দুই ভাই। তা‌দের উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে ভ‌র্তি করা হয়েছে।

বিষয়‌টি ডেইলি বাংলাদেশকে নি‌শ্চিত ক‌রে‌ছেন বা‌লিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনাম ডন।

Advertisement

জানা যায়, সনগাঁও গ্রা‌মের মৃত হারেসুর চৌধুরীর বড় ছে‌লে জাকির আলম ও মে‌জো ছে‌লে কামরুজ্জামান পালানুর স‌ঙ্গে দীর্ঘদিন ধ‌রে জ‌মি সংক্রান্ত বি‌রোধ চল‌ছি‌ল। এ নিয়ে সোমবার পা‌রিবা‌রিকভা‌বে চার ভাইয়ের মধ্যে সালিশ বৈঠক বসে। সা‌লিশের একপর্যায়ে‌ উত্তেজিত হ‌য়ে জাকির আলম ঘর থে‌কে দা নিয়ে এসে কামরুজ্জামানের মাথায় কোপ দেন। এরপর তিনি ঘটনাস্থল থে‌কে চলে যান। বাবা‌কে রক্তাক্ত অবস্থায় দেখে কামরুজ্জামানের ছে‌লে সরোয়ার হোসেন অন্য চাচা‌দের ওপর চড়াও হন। এ সময় চাচা আলমগীর হোসেন ও লুৎফর রহমানকে পিটিয়ে আহত করেন স‌রোয়ার।

আহত‌দের উদ্ধার করে উপ‌জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রে‌খে চি‌কিৎসা দেওয়া হ‌চ্ছে। এর ম‌ধ্যে কামরুজ্জামানের অবস্থা গুরুতর হ‌লে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে রেফার্ড ক‌রে। পরে সেখান থেকে রংপুর মেডিকেল কলেজে রেফার্ড করা হলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় বা‌লিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনাম ডন ব‌লেন, মারা যাওয়ার খবর পেয়েছি৷ এ ঘটনায় পরিবার থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: ঠাকুরগাঁও
লিংক সফলভাবে কপি হয়েছে!