শনিবার সকালে বিশ্ব বাঘ দিবস উপলক্ষে সাতক্ষীরা রেঞ্জের আয়োজনে বুড়িগোয়ালিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
ওয়াইল্ড টিমের সহায়তায় র্যালি শেষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক এমকেএম ইকবাল হোসাইন চৌধুরী।
.png)
আলোচনাসভায় সুন্দরবন ও বাঘের গুরুত্ব তুলে ধরে মাল্টিমিডিয়া ভিত্তিক প্রবন্ধ উপস্থাপনা করেন বনবিভাগ পশ্চিম সুন্দরবন খুলনার মৎস্য বিশেষজ্ঞ, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তা মফিজুর রহমান চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বনবিভাগ সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশনের ফরেস্ট রেঞ্জার ফজলুল হক, ওয়াইল্ড টিম সাতক্ষীরা ফিল্ড অফিসের ফিল্ড ফ্যাসিলিটেটর সঞ্জিত কুমার মন্ডল, বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আইয়ুব আলী প্রমুখ।