ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

এসএসসিতে উপজেলায় সেরা নাফিস

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৬, ২৯ জুলাই ২০২৩
এসএসসিতে উপজেলায় সেরা নাফিস
গ্রাফিক্স: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় সর্বোচ্চ নম্বর পেয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন মহেশ চন্দ্র সরকারি শিক্ষা নিকেতনের শিক্ষার্থী নাফিস ইমতিয়াজ।

তিনি উপজেলা সদর ইউনিয়নের ইসলামপুর গ্রামের সৌদি প্রবাসী জাফরান মিয়া ও বিলকিস আক্তার দম্পতির একমাত্র সন্তান।

নাফিস ২০২৩ শিক্ষাবর্ষে ইটনার মহেশ চন্দ্র সরকারি শিক্ষা নিকেতন থেকে বিজ্ঞান শাখায় এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। শুক্রবার ফলাফল ঘোষণা হলে, ১ হাজার ১৭৯ নম্বর পেয়ে উত্তীর্ণ হন এবং উপজেলার সর্বোচ্চ নম্বরধারী শিক্ষার্থী নির্বাচিত হন।

Advertisement

নাফিসের মা বিলকিস আক্তার বলেন, নাফিসের বাবা প্রবাসে থাকেন। তাই ওর মা-বাবা হয়ে দায়িত্ব পালন করছি। চেষ্টা করি সন্তানের পড়াশোনার পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে।

নাফিস ইমতিয়াজ বলেন, বাবা-মাসহ সব আত্মীয়স্বজন ও প্রিয় শিক্ষকদের প্রতি আমি কৃতজ্ঞ। আমি পড়ালেখা করে মানুষের সেবায় কাজ করতে চাই।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!