ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বড়শিতে ধরা পড়ল ২৭ কেজির কোরাল

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৯, ২৯ জুলাই ২০২৩
বড়শিতে ধরা পড়ল ২৭ কেজির কোরাল
২৭ কেজি ওজনের কোরাল মাছ

কক্সবাজারের টেকনাফ উপজেলায় নাফ নদীতে বড়শিতে ২৭ কেজি ওজনের একটি কোরাল মাছ ধরা পড়েছে।

শনিবার দুপুরে টেকনাফ পৌরসভার ট্রানজিট জেটি ঘাটে বড়শি দিয়ে মোহাম্মদ কাদের নামে এক জেলে মাছটি ধরেছেন। মোহাম্মদ কাদের পৌরসভার বাসস্টেশন মাছ বাজারে নিয়ে যান কোরাল মাছটি। এরপর টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের হাজমপাড়ার মৎস্য ব্যবসায়ী শাহ জালাল ২৫ হাজার টাকায় মাছটি কিনে নেন।

জেলে মোহাম্মদ কাদের জানান, দুপুরে ট্রানজিট জেটি ঘাট এলাকায় নাফ নদীর তীরে বড়শি ফেলেন। প্রায় দেড় ঘণ্টা পর তিনি বড়শি টেনে তুলে দেখতে পান বড় একটি কোরাল মাছ ধরা পড়েছে। পরে মাছটি পৌরসভার বাসস্টেশন মাছ বাজারে নিয়ে যান তিনি।

Advertisement

ব্যবসায়ী শাহ জালাল জানান, কোরাল মাছটির ওজন ২৭ কেজি। এটি তিনি ২৫ হাজার টাকায় কিনেছেন। প্রতি কেজি এক হাজার ৫০ টাকা দরে তিনি মাছটি বিক্রি করতে চান।

এ বিষয়ে টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, নাফ নদীর কোরাল মাছ বেশ সুস্বাদু। এ মাছের ওজন ৩০ থেকে ৩৫ কেজি পর্যন্ত হয়ে থাকে। প্রজনন মৌসুমসহ সরকারি বিভিন্ন নিষেধাজ্ঞা মেনে চলায় নাফ নদীতে বড় কোরাল পাওয়া যাচ্ছে বলেও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: টেকনাফ মাছ
লিংক সফলভাবে কপি হয়েছে!