ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ২

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১২, ৩০ জুলাই ২০২৩
অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ২
ফাইল ফটো

নওগাঁর ধামইরহাটে অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আ. কাউয়ুম নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরো দুজন আহত হয়েছেন।

রোববার দুপুরে উপজেলার বিহারিনগর বাইপাসে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত কাউয়ুম জেলার সাপাহার উপজেলার হাপুনিয়া বেলডাঙ্গা গ্রামের শরিফুল ইসলামের ছেলে। আহতরা হলেন- বেলডাঙ্গা গ্রামের আলিম এবং আকতার হোসেন।

Advertisement

স্থানীয়রা জানান, আ. কাউয়ুম অপর দুজন সঙ্গীকে নিয়ে দুপুরে উপজেলা থেকে মোটরসাইকেলযোগে বাড়িতে ফিরছিলেন। পথে উপজেলার বিহারিনগর বাইপাসে ব্যাটারিচালিত অটোরিকশা-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যান। এ সময় মোটরসাইকেলে থাকা আরো দুজন আহত হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে আলিমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ধামইরহাট থানার ওসি বাহাউদ্দীন ফারুকী জানান, ঘটনার পর অটোরিকশা রেখে চালক পালিয়ে গেছেন। দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: নওগাঁ
লিংক সফলভাবে কপি হয়েছে!