ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২০, ৩০ জুলাই ২০২৩
প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
ছবি: ডেইলি বাংলাদেশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রাইভেটকার ও মোটরসাইকেল সংঘর্ষে জেলা সদর খাদ্য গুদামের দুই কর্মকর্তা নিহত হয়েছেন। রোববার সন্ধ্যায় চুয়াডাঙ্গা-মেহেরপুর আঞ্চলিক সড়কের কুলপালা গ্রামের আখ সেন্টারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চুয়াডাঙ্গা সদর খাদ্য গুদামের খাদ্য পরিদর্শক নজরুল ইসলাম ও উপ-খাদ্য পরিদর্শক সাইদুর রহমান।

আলমডাঙ্গা থানার ওসি বিপ্লব কুমার নাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

স্থানীয় বাসিন্দা ঝান্টু রহমান জানান, সদর উপজেলা থেকে মোটরসাইকেলযোগে নজরুল ইসলাম ও সাইদুর রহমান মেহেরপুরের দিকে যাচ্ছিলেন। চুয়াডাঙ্গা-মেহেরপুর আঞ্চলিক সড়কের কুলপালা গ্রামের আখ সেন্টারের কাছে পৌঁছালে বিপরীত থেকে আসা এক প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঐ দুই কর্মকর্তা ঘটনাস্থলেই নিহত হন।

ওসি বিপ্লব কুমার নাথ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!