রোববার জেলা ও দায়রা জজ মমতাজ বেগম এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামি জাকির হোসেন গাজীপুর মহানগরীর পশ্চিম জয়দেবপুর লক্ষীপুরা এলাকার বাসিন্দা।
গাজীপুর জজ আদালতের পিপি (ভারপ্রাপ্ত) মকবুল হোসেন জানান, ২০২১ সালের ২২ এপ্রিল র্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সদর থানাধীন পশ্চিম জয়দেবপুর এলাকার জনৈক জাকির হোসেনের বাড়িতে গোপনে হেরোইন বিক্রি করছে। পরে র্যাব ঐদিন বিকেলে ঐ এলাকা থেকে জাকির হোসেনকে আটক করে। পরে তার হাতে থাকা একটি শপিং ব্যাগের ভেতর থেকে ৮০০ গ্রাম হেরোইন উদ্ধার করে।
.png)
এ ঘটনায় সদর থানায় মামলা করা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই ইমতিয়াজুর রহমান গত বছরের ২৫ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জামা দেন। ছয়জন সাক্ষীর সাক্ষ্য ও দীর্ঘ শুনানি শেষে আজ এ রায় দেন আদালত।