ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদকাসক্ত হলে সরকারি চাকরি হবে না: রাজশাহী কমিশনার

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ২১:২১, ৩০ জুলাই ২০২৩
মাদকাসক্ত হলে সরকারি চাকরি হবে না: রাজশাহী কমিশনার
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেছেন, আমাদের পরিবার থেকেই মাদকের বিরুদ্ধে কাজ করতে হবে। এখন সব সরকারি চাকরিতে ডোপ টেস্ট হবে। আপনি যত মেধাবী হোন না কেন, মাদকাসক্ত হলে চাকরি হবে না। চাকরি পেলেও ডোপ টেস্ট করে বরাখাস্ত করা সহজ ব্যাপার।

রোববার সকাল ১০টার দিকে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মাদক বিরোধী আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলে তিনি।

কমিশনার বলেন, সারাদেশে দেড় লাখের বেশি মাদক ব্যবসায়ী রয়েছে। এর মধ্যে প্রায় ৫০ হাজার নারী। জেনে হোক, না জেনে হোক জড়িয়ে পড়ছে মাদকে। মাদক সেবীদের ৫৭ ভাগই যৌন অপরাধে সঙ্গে জড়িত। আর ৭ শতাংশ এইডস রোগে আক্রান্ত হয়। এটি জাতির জন্য ভয়ানক। সুতরাং মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

Advertisement

জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান, নগর পুলিশের উপপুলিশ কমিশনার সদর সাইফউদ্দীন শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেহ আশরাফুল আলম প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: রাজশাহী
লিংক সফলভাবে কপি হয়েছে!