রোববার বিকেলে সরাইল থানা পুলিশ ওই শিশুকে তার পরিবারের কাছে পৌঁছে দেয়। শিশু সৌরভ (১২) নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার টাওরা বাজার এলাকার মো. শরিফ আলীর ছেলে। শিশু সৌরভ বাকপ্রতিবন্ধী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, রোববার সকাল ১১টার দিকে উপজেলার বেড়তলা বাজার এলাকায় বাকপ্রতিবন্ধী শিশুটি ঘোরাঘুরি করছিল। এ সময় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে সরাইল থানা পুলিশকে বিষয়টি জানানো হয়। পরে পুলিশ শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। বাকপ্রতিবন্ধী শিশুটিকে তার বাড়ির কথা জিজ্ঞেস করলে সে হাত দিয়ে ঢাকার দিকে দেখায়। পরে আমরা সরাইল থানা ফেসবুকসহ পার্শ্ববর্তী সব থানায় খবর জানানো হয়।
.png)
নরসিংদী থানার তার এক আত্মীয় ফেসবুকে শিশুটিকে দেখে শনাক্ত করেন। বিকেলে তার পরিবারের সদস্যরা এসে শিশুটিকে শনাক্ত করলে শিশু সৌরভকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।