রোববার দুপুরে দিনাজপুর কোতোয়ালি থানার ওসি তানভিরুল ইসলাম এ তথ্য জানান।
গ্রেফতাররা হলেন দিনাজপুর শহরের মিশন রোড এলাকার এরশাদ আলীর ছেলে রাকিবুল ইসলাম রাকিব একই এলাকার আব্দুর রশিদ খানের ছেলে ইউসুফ আলী, মোহাম্মদ আলীর ছেলে জোবায়ের জোয়েল, আব্দুল কাদেরের ছেলে তাইজুল ইসলাম ওরফে আজিজুল ও আব্দুল বাহেদের ছেলে আব্দুল কাদের।
.png)
অপহৃত মোজাফ্ফর হোসেন জেলার বিরল উপজেলার কামদেবপুর এলাকার বাসিন্দা আমজাদ হোসেনের ছেলে। তিনি উপজেলার ৮ নম্বর ধর্মপুর ইউপির বিবাহ রেজিস্ট্রার ছিলেন।
ওসি তানভিরুল ইসলাম জানান, শনিবার সকালে মোটরসাইকেলে দাপ্তরিক কাজে দিনাজপুর কাচারিতে আসেন মোজাফ্ফর হোসেন। এ সময় তার মোবাইলে অজ্ঞাত একটি নম্বর থেকে কল আসে রিসিভ করে বলে বোনের বিয়ে পড়াতে হবে। পরে আসামিরা কৌশলে কাচারি থেকে তাকে অপহরণ করে মিশন রোড এলাকার একটি বাড়িতে নিয়ে যায়। তারপর তার কাছ থেকে মোটরসাইকেলের চাবি নিয়ে যায় এবং দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। একই সঙ্গে তিনটি ১০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেয় আসামিরা।
ওসি আরো জানান, টাকার জন্য মোজাফ্ফর হোসেন তার ছোট ছেলের মোবাইলে কল করলে ১০ হাজার টাকা বিকাশে পাঠিয়ে দেয়। পরে মারধর ও প্রাণ নাশের হুমকি দিয়ে তাকে ছেড়ে দেয় আসামিরা। এ ঘটনায় মোজাফ্ফরের ছেলে গোলাপ হোসেন কোতোয়ালি থানায় একটি অভিযোগ দিলে পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করে। আরো কয়েকজন অজ্ঞাত আসামি রয়েছে। তাদেরকে গ্রেফতার করতে পুলিশের অভিযান চলমান রয়েছে।