[ দেশজুড়ে ]
পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের
ছবি: ডেইলি বাংলাদেশ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নুরুল ইসলাম নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার সকালে জেলার পীরগঞ্জ-রাণীশংকৈল পাকা সড়কে শেখপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পীরগঞ্জ থানার ওসি আব্দুল লতিফ শেখ জানান, শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যলয়ের সামনে পাকা রাস্তার ওপর নুরুল ইসলামের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। ধারণা করা হচ্ছে, সড়ক দূর্ঘনায় তার মৃত্যু হয়েছে। তবে কীভাবে দুর্ঘটনা ঘটেছে তা এখনো পরিষ্কার নয়। অনুসন্ধান চলছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।
নুরুল ইসলাম উপজেলার নারায়ণপুর গ্রামের আসারু মোহাম্মদের ছেলে বলে জানায় পুলিশ।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!