[ দেশজুড়ে ]
সতর্ক সংকেত, সাগরের শতশত ট্রলার নিয়ে শঙ্কা
ছবি: ডেইলি বাংলাদেশ
উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে মৌসুমি নিম্নচাপের কারণে সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।
সাগর উত্তাল থাকায় মঙ্গলবার (১ আগস্ট) দুপুর থেকে পাথরঘাটা উপকূলে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে।
এদিকে, গভীর সমুদ্র থেকে শতশত মাছ ধরা ট্রলার থাকায় জেলে পরিবারের সদস্যরা দুশ্চিন্তায় পড়েছেন। ৬৪ দিনের নিষেধাজ্ঞা শেষে উপকূলের জেলেরা মাছ শিকারের জন্য বঙ্গোপসাগরে যান। নিষেধাজ্ঞা শেষে সাগর থেকে এখন পর্যন্ত ফিরে আসেননি জেলেরা।
.png)
সাগরে থাকা আব্দুল্লাহ মাঝির বাবা সেলিম হাওলাদার বলেন, ছেলে ১৮ জন জেলে নিয়ে সাগরে আছে। খবরে দেখেছি সাগর উত্তাল, তিন নম্বর সংকেত। এখন আমরা খুবই চিন্তার মধ্যে আছি।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে যান উপকূলের জেলেরা। এখন সাগর উত্তাল থাকায় শতশত মাছ ধরা ট্রলারসহ জেলেদের নিয়ে দুশ্চিন্তায় রয়েছি।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!