[ দেশজুড়ে ]
গুটি গুটি পায়ে যাচ্ছিল বাবার কাছে, দেয়াল চাপায় প্রাণ গেল ছোট্ট মাহিমের
ফাইল ফটো
খুলনার ডুমুরিয়ায় পরিত্যক্ত দেয়াল চাপায় মাহিম শেখ নামে ১৪ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে। শিশু মাহিম ডুমুরিয়া উপজেলার হোগলাডাঙ্গা হেলাল শেখের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরাঘোনা ইউপি চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম হেলাল।
তিনি জানান, সকালে বাড়ির আঙিনায় একটি পরিত্যক্ত ঘরের পাশে উঠানে বসেছিলেন শিশু মাহিমের বাবা হেলাল। এরপর শিশু মাহিম ঘুম থেকে উঠে গুটি গুটি পায়ে বাবার কাছে যাচ্ছিল। হঠাৎ মাটির পরিত্যক্ত দেয়ালটি ভেঙে পড়লে মাহিম চাপা পড়ে। বৃষ্টিতে পরিত্যক্ত ঘরের দেয়ালটি ভিজে ছিল। আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনায় নেয়ার পথেই মারা যায় মাহিম।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!