নিহতরা হলেন কাঠালিয়া উপজেলার মরিবুনিয়া পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের ইনচার্জ মিজানুর রহমান (৪২) ও লাইনম্যান মনির হোসেন (৩৫)।
জানা যায়, নিহতরা উপজেলা নেয়ামতপুরা গ্রামে বিদ্যুতের লাইন মেরামতের কাজ করছিলেন। মোল্লা বাড়ি কাজে যাওয়ার পথে লাইন ছিঁড়ে নিচে পড়ে থাকার কারণে বিদুৎস্পর্শে আহত হন তারা। স্থানীয়রা উদ্ধার করে আমুয়া হাসপাতালে নেয়ার পর চিকিৎসক রিমা রানী সরকার মৃত ঘোষণা করেন।
.png)
কাঠালিয়া থানার ওসি মো. শহিদুল ইসলাম বিদ্যুস্পর্শে দুই কর্মীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাইন ইনর্চাজ মিজানুর রহমানের বাড়ি পটুয়াখালী ও মনিরের বাড়ি কাঠালিয়ার বানাই গ্রামে। নিহতদের স্বজনরা ময়নাতদন্তের আপত্তির আবেদন করলে তাদের আবেদনের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে।