নিহতের ভাতিজা শাহীনুর আলম জানান, আমার চাচা শারীরিকভাবে বিপর্যস্ত ছিলেন এবং মাঝে মাঝে মাথা ঘুরিয়ে পড়ে যেতেন। আজ ও হয়তো পুকুরের পাড় দিয়ে যাওয়ার সময় মাথা ঘুরিয়ে পুকুরে পড়ে মারা গেছেন।
বৃদ্ধের আরেক ভাতিজা জাকির হোসেন বলেন, সকালে স্কুলে যাওয়ার সময় গজু চাচাকে পুকুরের পাড় দিয়ে যাইতে দেখেছি। কিছুক্ষণ পর শুনি চাচাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খোঁজাখুঁজির পর দেখি পুকুরে লাশ ভাসছে। পরে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
সান্দিকোনা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান বলেন, চেংজানা গ্রাম নিবাসী মহর আলীর ছেলে বৃদ্ধ নুরুল ইসলাম গজু বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে পুকুরের পানিতে ডুবে মারা গেছেন। যা খুবই দু:খজনক এবং মর্মান্তিক।
কেন্দুয়া থানার ওসি (তদন্ত) মো আশরাফুল ইসলাম বলেন, মহর আলীর ছেলে বৃদ্ধ নুরুল ইসলাম গজু বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে পুকুরের পানিতে ডুবে মারা গেছেন। কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে কেন্দুয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।