[ দেশজুড়ে ]
অভিযানের খবরে অবৈধ মশার কয়েল ফেলে পালালো ডিলার
ছবি: ডেইলি বাংলাদেশ
রংপুর বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তারা একটি নৈশকোচ থেকে ৬০ কার্টন অবৈধ মশার কয়েল জব্দ করেছে। বৃহস্পতিবার সকালে নগরীর আর.কে রোড থেকে কয়েলগুলো মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়।
বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের অফিস প্রধান মফিজ উদ্দিন আহমাদ জানান, বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ থেকে আসা একটি নৈশকোচ হতে মশার কয়েলর কার্টন নামানো হচ্ছে; এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৬০ কার্টন অবৈধ মশার কয়েল দেখতে পাই।
বিএসটিআই কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে কয়েলের ডিলার গা-ঢাকা দেন। ঘটনাস্থলে কাউকে না পেয়ে কারো বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়নি। অবৈধ মশার কয়েল উৎপাদনকারী মেসার্স আনোয়ার কনজুমারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রংপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!