গ্রেফতারকৃত ব্যক্তির বাড়ি উপজেলার পূর্ব উজানচর এলাকায়। শিশুটির মা বাদী হয়ে ২ আগস্ট রাতে গোয়ালন্দঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
মামলা সূত্রে জানা যায়, নির্যাতনের শিকার শিশুটির মা স্বামী পরিত্যক্তা। তিনি একটি মুরগির ফার্মে কাজ করেন। তার দুই মেয়ে। বড় মেয়েকে বিয়ে দিয়েছেন।
.png)
তিনি প্রতিদিন সকাল ৬টায় ফার্মে কাজের জন্য বাড়ি থেকে বেড় হন। আসেন সন্ধ্যা ৬টার দিকে। এ সময় তার মেয়ে বাড়িতে একা থাকেন। এই সুযোগে আসামি বুধবার সন্ধ্যার দিকে শিশুটির ঘরের ভেতরে ঢুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন।
এ সময় শিশুটি ভয়ে চিৎকার করে। শিশুটির মা বাড়িতে প্রবেশের সময় চিৎকারের শব্দ পেয়ে দ্রুত ঘরের ভেতরে যান। পরে আসামি দ্রুত পালিয়ে যান। পরে শিশুটির মা প্রতিবেশীদের ডেকে এনে ঘটনাটি জানান।
এ বিষয়ে গোয়ালন্দঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, ধর্ষণ চেষ্টার বিষয়ে বুধবার রাতে থানায় মামলা রুজু করা হয়। পরে রাত তিনটার দিকে আসামিকে গ্রেফতার করা হয়। তাকে আদালতের মাধ্যমে আজ কারাগারে পাঠানো হয়েছে।