ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অস্ত্র-গুলিসহ হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৩, ৩ আগস্ট ২০২৩
অস্ত্র-গুলিসহ হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

পাবনার ফরিদপুর থেকে একটি একনলা বন্দুক ও ছয় রাউন্ড গুলিসহ একাধিক হত্যা মামলার আসামি ও সুজন বাহিনীর প্রধান সুজন খাকে গ্রেফতার করেছেন র‌্যাব-১২ এর সদস্যরা।

বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১২ প্রধান কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র‌্যাব-১২ অধিনায়ক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. মারুফ হোসেন (পিপিএম)।

তিনি জানান, পাবনার ফরিদপুরে অনিল কুমার সাহা অরফে কার্তিকসহ একাধিক হত্যা মামলার পলাতক আসামি পাবনার ফরিদপুর উপজেলার মঙ্গলগ্রাম এলাকার সুজন খা তার নিজস্ব বাহিনী নিয়ে হত্যা, ঐ এলাকায় মাছের ঘের থেকে চাঁদাবাজিসহ নানা ধরনের অপরাধে জড়িয়ে ছিলেন। তার সশস্ত্র বাহিনীর ভয়ে স্থানীয়রা তটস্থ ছিল।

Advertisement

এ অবস্থায় বুধবার বিকেলে মঙ্গলগ্রামে অভিযান চালিয়ে একটি দেশীয় একনলা বন্দুক ও ছয় রাউন্ড গুলিসহ সবুজ খাকে গ্রেফতার করা হয়। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!