[ দেশজুড়ে ]
বগুড়ায় ককটেল রোপন অস্ত্রসহ গ্রেফতার
গ্রেফতার হওয়া ওমর খৈয়ম সরকার রোপন। ছবি: ডেইলি বাংলাদেশ
বগুড়ায় ধারালো অস্ত্রসহ একাধিক হত্যা মামলার আসামি ওমর খৈয়ম সরকার রোপন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি হাতকাটা রোপন ও ককটেল রোপন নামেও পরিচিত।
বুধবার রাত পৌনে ১২ টার দিকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরাফত ইসলাম। এর আগে, একই দিন দুপুরে শহরের শিববাটি এলাকা থেকে একটি বার্মিজ চাকুসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া ৪৬ বছরের রোপন শহরের শিববাটি এলাকার বাসিন্দা।
.png)
পুলিশ কর্মকর্তা মো. শরাফত ইসলাম বলেন, রোপনের বিরুদ্ধে দুটি হত্যা, একটি অপহরণ ও অস্ত্র আইনে একটিসহ নানা অভিযোগে আগের ছয়টি মামলা আছে। বার্মিজ চাকুসহ তাকে গ্রেফতারের পর অস্ত্র আইনে করা মামলায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার হওয়া রোপন।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!