ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মোটরসাইকেল কেনা নিয়ে বিরোধে যুবক খুন

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ০৮:০৫, ৪ আগস্ট ২০২৩
মোটরসাইকেল কেনা নিয়ে বিরোধে যুবক খুন
ছবি: ডেইলি বাংলাদেশ

পাবনায় পুরোনো মোটরসাইকেল কেনার পর কাগজপত্র নিয়ে বিরোধের জেরে রিকো (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার রাতে সদর উপজেলার হিমায়েতপুর ইউনিয়নের ছাতিয়ানি (পশ্চিম পাড়া) গ্রামে ছুরিকাঘাতে এ ঘটনা ঘটে। নিহত রিকো ছাতিয়ানি (পশ্চিম পাড়া) গ্রামের ফারুকের ছেলে। 

পুলিশ জানায়, রিকোর নামে থানায় চাঁদাবাজি, মাদকসহ ৬টি মামলা রয়েছে। একই সঙ্গে অভিযুক্ত ভোলার নামেও চাঁদাবাজি, মাদকসহ ৪টি মামলা রয়েছে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে ভোলার কাছ থেকে একটি পুরোনো মোটরসাইকেল কেনেন রিকো। সেই মোটরসাইকেলের কাগজপত্র নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। 

বৃহস্পতিবার ভোলা মোটরসাইকেলের কাগজপত্র রিকোকে দেওয়ার সময় দুজনের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে ভোলার ছুরিকাঘাতে গুরুতর আহত হোন রিকো। 

পরে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা রিকোকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

পাবনার সদর থানা ওসি কৃপা সিন্ধু বালা এ তথ্য নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। লিখিত অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!