[ দেশজুড়ে ]
গভীর রাতে শ্যালিকাকে ধর্ষণে ব্যর্থ হয়ে ২ শিশুকে কুপিয়ে হত্যা
আটককৃত ইলিয়াস
বরগুনায় গভীর রাতে শ্যালিকাকে ধর্ষণে ব্যর্থ হয়ে কুপিয়ে দুই শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় জখম হন ওই শ্যালিকা রিগান। তাকে বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার সকালে সদর উপজেলার ফুলঝুড়ি ইউনিয়নের রোডপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু হাফিজুল একই এলাকার গোলাম খবিরের ছেলে ও তাইফা আহত নারী রিগানের মেয়ে।
আটককৃত ইলিয়াস সদরের কেওড়াবুনিয়া ইউনিয়নের পূর্ব কেওড়াবুনিয়া গ্রামের মৃত আবুল পহলানের ছেলে ও রিগানের আপন বড় বোনের স্বামী।
.png)
বরগুনা সদর থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, গভীর রাতে শ্যালিকাকে ধর্ষণের উদ্দেশ্যে তার বাসায় যান বড় বোনের জামাই মো. ইলিয়াস। এ সময় শ্যালিকা ধর্ষণে বাধা দিলে এলোপাথাড়ি কোপাতে থাকেন ইলিয়াস। এতে প্রতিবেশী শিশু হাফিজুল ও ওই শ্যালিকার মেয়ে তাইফা নিহত হন। এ সময় আহত হন ওই শ্যালিকা। মুমূর্ষু অবস্থায় তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, এ ঘটনায় অভিযুক্ত ইলিয়াসকে আটক করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!