ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মোংলায় স্বেচ্ছাসেবক ও ছাত্রদল নেতা গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪১, ৪ আগস্ট ২০২৩
মোংলায় স্বেচ্ছাসেবক ও ছাত্রদল নেতা গ্রেফতার
গ্রেফতারকৃতরা- ছবি: ডেইলি বাংলাদেশ

নাশকতা মামলায় বাগেরহাটের মোংলায় পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরউদ্দিন টুটুল ও মোংলা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আসলাম হোসেন চয়নকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে তাদের বাগেরহাট আদালতে পাঠানো হয়। এর আগে, গত বুধবার রাতে তাদের গ্রেফতার করে মোংলা থানা পুলিশ।

মোংলা থানার ওসি (তদন্ত) বিধান কুমার বিশ্বাস জানান, মোংলা থানায় নাশকতা মামলার তদন্তে তাদের সংশ্লিষ্টতা পাওয়া যায়। ঐ মামলায় গত বুধবার রাতে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকালে তাদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!