[ দেশজুড়ে ]
কিশোরগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ৩
গ্রেফতার- প্রতীকী ছবি
কিশোরগঞ্জের করিমগঞ্জ ও ভৈরবে পৃথক অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- কিশোরগঞ্জের ভৈরব পৌরশহরের তাতারকান্দি মহল্লার শহিদ মিয়ার ছেলে মো. আলমগীর হোসেন (২৯), কুদ্দুস মিয়ার ছেলে মো. আজমান মিয়া (২৬) এবং করিমগঞ্জ উপজেলার দক্ষিণ মন্তোষ গ্রামের মো. গিয়াস উদ্দিনের ছেলে রুমান মিয়া (২৫)।
শুক্রবার দুপুরে জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ করিমগঞ্জে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ রুমান মিয়াকে গ্রেফতার করে। এছাড়া ভৈরবে পৌরশহর এলাকায় অভিযান চালিয়ে আলমগীর হোসেন এবং আজমান মিয়াকে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। করিমগঞ্জ ও ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনজনের নামে পৃথক দুইটি মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!