মঙ্গলবার (১ আগস্ট) আসামিকে আদালতে উপস্থিত করে মামলার তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আবেদন মঞ্জুর করে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার সূত্রে জানা যায়, চকবাজারের হোসনী দালান রোড এলাকায় এক ব্যক্তি ইয়াবাসহ অবস্থান করছে মর্মে তথ্য পায় পুলিশ। এমন তথ্যের ভিত্তিতে সোমবার রাত ৮টা ৪০ মিনিটে অভিযান চালিয়ে ৫৭০ ইয়াবাসহ রুবেলকে গ্রেফতার করা হয়।
.png)
গ্রেফতারকৃত রুবেল বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে চকবাজারসহ আশপাশের এলাকায় বিক্রি করতো মর্মে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে চকবাজার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।