শুক্রবার বিকেলে চকরিয়ার ডুলাহাজারা পাগলিরবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের শাহাব উদ্দিনের ছেলে মোহাম্মদ রায়হান এবং একই উপজেলার হারবাং ইউনিয়নের আনোয়ার হোসেনের ছেলে মোহাম্মদ জিসান।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস কক্সবাজার থেকে চট্টগ্রামে যাচ্ছিল। পথে ডুলাহাজারা পাগলিরবিল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে দুর্ঘটনা থেকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির। এ সময় মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যান। এতে মোটরসাইকেল আরোহী মোহাম্মদ রায়হান গুরুতর আহত হন। এছাড়া ১২ বাসযাত্রী আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ রায়হানসহ দুইজনের মৃত্যু হয়।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ মকছুদ আহমদ। তিনি জানান, দুর্ঘটনাকবলিত গাড়িগুলো উদ্ধার করা করা হয়েছে। এছাড়া লাশ দুইটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।