[ দেশজুড়ে ]
কারখানা শ্রমিকের গলাকাট লাশ উদ্ধার
লাশ উদ্ধার- ফাইল ফটো
গাজীপুরে এক কারখানা শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে বাসন থানার মোগরখাল এলাকার সিএনজির মাঠের পেছন থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত কারখানা শ্রমিকের নাম দুলাল মিয়া। তিনি নেত্রকোণার কলমাকান্দা থানার চান্দাই গ্রামের মো. জাফর আলীর ছেলে। দুলাল মহানগরীর গাছা থানার মালেকের বাড়ি এলাকায় ভাড়া থেকে স্থানীয় ডিজাইন এক্সপ্রেস লিমিটেড কারখানায় ক্লিনার পদে চাকরি করতেন।
বাসন থানার ওসি আবু ছিদ্দিক জানান, সিএনজির মাঠের নির্জন স্থানে রক্তাক্ত লাশ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। শুক্রবার দুপুর ২টা থেকে বিকেল ৪টার মধ্যে ধারালো অস্ত্র দিয়ে দুলালকে কে বা করা হত্যা করে লাশ ফেলে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। তার গলা-বুক ছাড়াও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!