শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে টঙ্গীর বউ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আব্দুর সাত্তার জামালপুর জেলার ইসলামপুর থানার মৃত বাদশা মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সাত্তার বউ বাজার এলাকার রেললাইন পার হতে গিয়ে পঞ্চগড় এক্সেপ্রেস ট্রেনে কাটা পড়েন আব্দুর সাত্তার। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে মধ্যরাতে লাশটি উদ্ধার করে টঙ্গী রেলওয়ে ফাঁড়ি পুলিশ।
.png)
টঙ্গী রেলওয়ে ফাঁড়ি পুলিশে ইনচার্জ উপ-পরিদর্শক ছোটন শর্মা বলেন, লাশটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।