[ দেশজুড়ে ]
কিশোরগঞ্জে গাঁজাসহ দুই যুবক গ্রেফতার
প্রতীকী ছবি
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় মাদক বিরোধী অভিযানে চার কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। শনিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার কুড়াতলা এলাকার রনি ও ঢাকার কেরানীগঞ্জ উপজেলার রসুলপুর এলাকার মুন্না হোসেন।
জানা যায়, শুক্রবার (৪ আগস্ট) গভীর রাতে গোপন খবরের ভিত্তিতে পাকুন্দিয়া উপজেলার, দক্ষিণ খামা এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। এ সময় রনি ও মুন্না হোসেনকে গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়।
.png)
প্রাথমিকভাবে গ্রেফতারকৃতরা পুলিশের কাছে স্বীকার করেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন সীমান্ত অঞ্চল থেকে মাদক ক্রয় করে কিশোরগঞ্জসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে বিক্রি করে আসছিলেন।
পরে তাদের বিরুদ্ধে পাকুন্দিয়া থানায় মাদক আইনে মামলা করে শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!