[ দেশজুড়ে ]
ফেসবুক লাইভে মাদক সেবন, যুবকের কারাদণ্ড
ফেসবুকে লাইভে এসে মাদক সেবন করায় যুবককে কারাদণ্ড দেওয়া হয়
কুমিল্লার চৌদ্দগ্রামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে মাদক সেবন করায় নয়ন নামে এক যুবকের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার দুপুরে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমা। দণ্ডপ্রাপ্ত ইসমাইল হোসেন নয়ন চৌদ্দগ্রাম পৌরসভার কিং শ্রীপুর এলাকার ইব্রাহিম খলিলের ছেলে।
চৌদ্দগ্রাম থানার এসআই জুয়েল জানান, ইসমাইল হোসেন নয়ন বৃহস্পতিবার বিকেলে চৌদ্দগ্রাম কাঁচা বাজারে ফেসবুক লাইভে এসে মাদক সেবক করেন। খবর পেয়ে তাকে মাদকের বোতলসহ আটক করে পুলিশ।
.png)
এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল জানান, প্রকাশ্যে মাদক সেবন করে শান্তি বিনষ্ট করার অপরাধে ঐ যুবককে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!