ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লোকালয় থেকে উদ্ধার হওয়া অজগর লাউয়াছড়ায় অবমুক্ত

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৮, ৫ আগস্ট ২০২৩
লোকালয় থেকে উদ্ধার হওয়া অজগর লাউয়াছড়ায় অবমুক্ত
ছবি: ডেইলি বাংলাদেশ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লোকালয় থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে শ্রীমঙ্গলের পৌর এলাকার ইলিয়াস প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি অজগর সাপ দেখতে পেয়ে স্থানীয়রা বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেয়। পরে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল গিয়ে অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। 

সজল দেব জানান, উদ্ধার করা অজগর সাপটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

Advertisement

তিনি আরো জানান, বিভিন্ন সময় খাবারের সন্ধানে পার্শ্ববর্তী লাউয়াছড়া বন থেকে অজগরসহ বিভিন্ন বন্যপ্রাণীরা লোকালয়ে বেরিয়ে আসছে। এলাকায় এসব প্রাণী দেখলে অনেকে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেয়। আমরা গিয়ে উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করে আসছি। অনেক সময় বিরল প্রজাতির অনেক প্রাণী গাড়ির নিছে পড়ে ও মানুষের হাতে মারা যায়। গত এক মাসে শ্রীমঙ্গলের বিভিন্ন এলাকা থেকে জীবিত ও অক্ষত অবস্থায় অজগর সাপ, শঙ্খিনী সাপ লজ্জাবতী বানর ও মৃত একটি লজ্জাবতী বানর উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। লোকালয় থেকে উদ্ধার এসব বন্যপ্রাণী বন বিভাগের কাছে হস্তান্তর করেছে সেবা ফাউন্ডেশন কর্তৃপক্ষ।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, লোকালয় থেকে উদ্ধার হওয়া অজগরটি সুস্থ থাকায় লাউয়াছড়া বনে অবমুক্ত করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!