[ দেশজুড়ে ]
মাদারীপুরে ডেঙ্গুতে প্রাণ গেল শিশুর
ফাইল ফটো
মাদারীপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরিফা আক্তার নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে দিকে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
মৃত শিশুটি উপজেলার শিরখাড়া গ্রামের বাসিন্দা ও ঐ গ্রামের ৬৬ নম্বর নতুন রাজারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।
মৃতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার রাতে শিশুটির প্রচণ্ড জ্বর ওঠে। সকালে সদর হাসপাতাল নিয়ে পরীক্ষা করানো হলে ডেঙ্গু ধরা পড়ে। পরে রোববার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
.png)
মাদারীপুর জেলা সিভিল সার্জন ডা. মুনির খান বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে খুব কম খরচে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা আছে। ডেঙ্গু আইসোলেশন সেন্টারও রয়েছে। চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের ডেঙ্গু বিষয়ে সচেতনতামূলক পরামর্শ দেওয়া হচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!