[ দেশজুড়ে ]
জামাই বাড়ি বেড়াতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল শাশুড়ির
ছবি: ডেইলি বাংলাদেশ
নাটোরের বাগাতিপাড়ায় মেয়ের জামাইবাড়িতে বেড়াতে গিয়ে সাপের কামড়ে শাশুড়ি কমেলা বেগমের (৫৫) মৃত্যু হয়েছে।
শনিবার রাতে উপজেলা পাকা ইউপির খাটখইর এলাকায় এ ঘটনা ঘটে। মৃত কমেলা খাতুন রাজশাহীর পবা থানার ঘুগরইল এলাকার ঝড়ু শেখের স্ত্রী।
৮ নম্বর ওয়ার্ড মেম্বার মাহাবুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
.png)
জানা যায়, রাত ১০ টার দিকে খাওয়া-দাওয়া শেষে মেয়ে শিউলি খাতুনের সঙ্গে ঘরের মেঝেতে ঘুমাতে যান কমেলা খাতুন। এ সময় একটি গোখরা সাপ তার শরীরে কামড় দেয়। এরপর সাপটিকে ধরা হয় এবং কমেলা খাতুনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন থেকে রোববার সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়।
কমেলা খাতুনের মেয়ে শিউলি খাতুন বলেন, গোখরা সাপের কামড়ে তার মায়ের মত্যু হয়েছে বলে হাসপাতালে চিকিৎসক তাদের জানিয়েছেন।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!