ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে বেড়েছে বিদ্যুৎ উৎপাদন 

রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: ২১:১০, ৬ আগস্ট ২০২৩
কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে বেড়েছে বিদ্যুৎ উৎপাদন 
ছবি: সংগৃহীত

অতিবৃষ্টি ও উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পেয়েছে।

হ্রদে পানি বৃদ্ধি পাওয়ায় কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পেয়েছে। এতে সচল হওয়া ৫ টি ইউনিট থেকে ১৩৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। 

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এ টি এম আব্দুজ্জাহের জানান, গত কয়েক দিনের বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদে  পানির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। 

Advertisement

রুলকার্ভ অনুযায়ী কাপ্তাই হ্রদে রোববার পানি রয়েছে ৮২.৯০ ফুট এম এস এল। কাপ্তাই লেকে পানির ধারন ক্ষমতা ১০৯ ফুট এম এস এল। তবে পানি বৃদ্ধির ফলে বর্তমানে এই কেন্দ্রের ৫ টি ইউনিট এর মধ্যে ৫ টি ইউনিট সচল রয়েছে। এই ৫ টির ইউনিট থেকে বর্তমানে ১৩৫ মেগাওয়াট  বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। 

রোববার সকাল ১০ টা পর্যন্ত ১ নম্বর ইউনিট থেকে ৩৩ মেগাওয়াট, ২ নং ইউনিট থেকে ৩২ মেগাওয়াট, ৩ নম্বর ইউনিট থেকে ২৬ মেগাওয়াট, ৪ নম্বর ও ৫ নম্বর ইউনিট থেকে প্রতিটিতে ২২  মেগাওয়াট  করে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। পানির পরিমাণ বাড়লে বিদ্যুৎ উৎপাদন আরোও বাড়বে। উৎপাদিত বিদ্যুতের পুরোটাই জাতীয় গ্রীডে সঞ্চালন করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!