রোববার দুপুরের দিকে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক এএসএম মাসুম উদ্দৌলা অভিযান চালিয়ে এ জরিমানা করেন। মন্টু কসাই মহিষখোচা ইউনিয়নের বাসিন্দা।
জানা যায়, নজরুল ইসলাম নামে এক ব্যক্তির একটি গরু ফুড পয়জানিং হয়ে গুরুতর অসুস্থ হয়। যার মূল্য প্রায় ৯০ হাজার টাকা। চিকিৎসা দেওয়া হলেও গরুটির অবস্থা গুরুতর হলে তিনি গরুটি মন্টু কসাইয়ের কাছে মাত্র ২০ হাজার টাকায় বিক্রি করেন। কসাই গরুটি কিনে এনে জবাই করে ফ্রিজিং করে রাখেন এবং কিছু মাংস বিক্রি শুরু করেন।
.png)
রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মহিষখোচা সজিব বাজার গরুর মাংসের দোকানে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অভিযান চালিয়ে ফ্রিজিং অবস্থায় প্রায় ৪০ কেজিরও বেশি মাংস জব্দ করে মাটিতে পুঁতে রাখেন। এসময় ঐ ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
এএসএম মাসুম উদ্দৌলা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে ফ্রিজ থেকে মাংস জব্দ করি। পরে তা মাটিতে পুঁতে রাখা হয়েছে। মন্টু নামে ঐ ব্যাবসায়ীকে মুচলেকা দেওয়াসহ বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে।