শনিবার রাতে হোসেনপুর পৌরশহরের ঢেকিয়া এলাকার ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করে হোসেনপুর থানা পুলিশ। মৃত আরিফুল ইসলাম মিঠামইন সদর ইউনিয়নের বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে। আরিফুল হোসেনপুর পৌরশহরের মডার্ন জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক ছিলেন।
আরিফুলের বড় ভাই আশরাফুল ইসলাম রাজিব জানান, তার ছোট ভাই ২০২১ সালের ১১ ডিসেম্বর পাকুন্দিয়া উপজেলার ডা. শাহিন সুলতানা মীরাকে বিয়ে করেন। বিয়ের বছর খানেক পর থেকে স্বামী-স্ত্রী দুইজন মিলে শ্বশুরবাড়িতে মডার্ন জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামে একটি ক্লিনিক চালু করেন। তারা দুইজন একটি বাসায় ভাড়া থাকতেন। সেখানে যাওয়ার কিছুদিন পর থেকে তাদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। প্রায়ই তাদের মধ্যে ঝগড়াবিবাদ হতো। ঝগড়া হলেই মীরার বড় ভাই ফোন করে জানাতেন। তবে এদিন আর কিছু জানাননি। হঠাৎ রাত পৌনে ২টার দিকে থানা থেকে ফোনে জানানো হয় আরিফুল ভাই আত্মহত্যা করেছে।
.png)
হোসেনপুর থানার ওসি আসাদুজ্জামান টিটু জানান, পুলিশ যখন লাশ উদ্ধার করে তখন ঘরের দরজা ভেতর থেকে লাগানো ছিল। আরিফুলের লাশ ফ্যানের সঙ্গে গামছা পেঁচানো অবস্থায় ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।