ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজার-চট্টগ্রাম রুটে যান চলাচল বন্ধ

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১১:০১, ৮ আগস্ট ২০২৩
কক্সবাজার-চট্টগ্রাম রুটে যান চলাচল বন্ধ
চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা- ছবি: সংগৃহীত

টানা বৃষ্টিতে চট্টগ্রামের চন্দনাইশ এলাকায় সড়ক ডুবে যাওয়ায় কক্সবাজার-চট্টগ্রাম রুটে যান বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার সকাল থেকে ঐ রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়াও অভ্যন্তরীণ সড়কগুলো কয়েক ফুট পানির নিচে তলিয়ে গেছে। সরকারি-বেসরকারি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান পানিবন্দি হয়ে পড়েছে। 

মঙ্গলবার সকালে সরেজমিনে চান্দনাইশ এলাকার সড়কে পানিতে টইটুম্বুর দেখা যায়। এতে পানির নিচে রয়েছে চট্টগ্রাম-কক্সবাজার সড়ক। এরই মধ্যে সড়ক দিয়ে যান চলাচল অনিরাপদ হয়ে পড়েছে। এ কারণে চট্টগ্রাম-কক্সবাজার সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

Advertisement

এদিকে, চকরিয়া উপজেলার কাকারা, সুরাজপুর-মানিকপুর, লক্ষ্যারচর, কৈয়ারবিল, বরইতলী, হারবাং, পূর্ব বড় ভেওলা, বিএমচর, কোনাখালী, ঢেমুশিয়া, পশ্চিম বড় ভেওলা, সাহারবিল, চিরিঙ্গা, ফাঁসিয়াখালী, ডুলাহাজারা, খুটাখালী এবং পেকুয়া সদর, রাজাখালী, উজানটিয়া এবং চকরিয়া পৌরসভার সিংহভাগ এলাকা বর্তমানে ৮-১০ ফুট বানের পানির নিচে রয়েছে। এসব এলাকার প্রায় তিন শতাধিক গ্রামের অন্তত সাড়ে পাঁচ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!